রুপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন স্বীকৃতি
পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপঙ্কর বাগচীর সঙ্গে প্রথমবারের মতো গাইলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি।
‘আমারও তো কষ্ট হয়’ শিরোনামে গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম।
সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গানের ভিডিওচিত্র নির্মাণ করেছেন রাজু আহমেদ। এতে রূপঙ্কর বাগচী ও স্বীকৃতির সঙ্গে মডেল হিসেবে সাফা খান ও রিয়েল নামে দুই মডেলকে দেখা যাবে।
শিগগির বাংলাদেশের একটি সংগীত প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
