বাঁধনের নতুন গান রংমহল
প্রকাশ পেলো সাবরীনা রহমান বাঁধনের নতুন গান "রংমহল "।
`ক্লোজআপ ওয়ান` খ্যাত এই শিল্পীর এই গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।
গানের কথা ও সুর করেছেন বাঁধন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। রংমহলের একটি গানচিত্র প্রকাশ পেয়েছে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, "এ বছরের মাঝামাঝি থেকে আমি আমার কথা ও সুরে মৌলিক কিছু গানের কাজ শুরু করেছি যা আমার পরবর্তী এলবামে থাকবে। ধারাবাহিকভাবে গান গুলো সিঙ্গেল হিসেবে প্রকাশ করছি এখন। রংমহল সেই ধারাবাহিকতায় তৃতীয় গান। ক্লাসিকাল ঢংয়ে গানটি গাইতে আমি স্বাচ্ছন্দবোধ করেছি কারণ এ ধরণের গান আমার প্রিয়। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এই আয়োজন।"
জয় শাহরিয়ার বলেন, এই গানটি আমার ঘরানার একদম বাইরে। তাই কাজটি করে বেশ ভালো লেগেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের যন্ত্রানুসঙ্গের মিশেলে সঙ্গীতায়োজন বেশ উপভোগ্য ছিলো আমার জন্য। আশা করি যারা শুনবেন তাদের কাছেও ভালো লাগবে।
