২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুহৃদের ‘বুনোফুল’

আজব রেকর্ডস থেকে এলো সুহৃদের নতুন গান 'বুনোফুল'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 06:39 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

'ঘরে আছি', 'বয়ে যায়'-এর পর করোনাকালে আজব রেকর্ডস থেকে প্রকাশিত সুহৃদের তৃতীয় গান এটি।

স্নেহাশীষ চক্রবর্তীর কথায়, তিলকের সঙ্গীতায়োজনে এবং হিমু হিমালয়ের চিত্রায়নে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হলো বুনোফুলের মিউজিক ভিডিও। মহামারির এই সময়ে অগণিত মানুষ যে এক অন্তহীন চাপ এবং স্থবিরতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন, তার থেকে কয়েক মুহূর্ত নিস্তার দেয়াই এই গানের মূখ্য উদ্দেশ্য। প্রকোপ কিছুটা কমায় জীবনযাত্রা হয়ত স্বাভাবিকতার পথেই, কিন্তু থেমে গেছে গান, হচ্ছে না কনসার্ট। তাই নিয়মিত শ্রোতাদের গান উপহার দিয়ে যেতে চান সুহৃদ।

গানের লিরিসিস্ট এবং মিউজিক ভিডিও'র নির্দেশক স্নেহাশীষ; বিজ্ঞাপনকর্মী এবং অভিনেতা হিসেবে মিডিয়া জগতে পরিচিত মুখ। তিলক গিটারিস্ট হিসেবে সঙ্গীত জগতে আছেন দীর্ঘদিন, সম্প্রতি শুরু করেছেন সঙ্গীতায়োজন। হিমু হিমালয় ডিওপি হিসেবে ইন্ডাস্ট্রিতে অন্যতম মেধাবী এবং দক্ষ ক্যামেরাধারীদের একজন- মিউজিক ভিডিওটিতে তিনি ছিলেন এডিটর এবং সিনেমাটোগ্রাফার হিসেবে। এছাড়াও ভিডিওতে দুটি চরিত্রে দেখা গেছে শামীম এবং জুয়েলকে।

এই গান শ্রোতাদের আনন্দ দেবে, সুহৃদের প্রত্যাশা এটুকুই। এছাড়াও কাজ চলছে নিজের দ্বিতীয় আলবামের, একই ব্যানার থেকে যা আসছে শীঘ্রই।