আগাথা ক্রিস্টির গল্প নিয়ে বলিউডের ছবি
’কুইন অব ক্রাইম’ উপাধিতে খ্যাত আগাথা ক্রিস্টির গল্প নিয়ে এবার সিনেমা বানাচ্ছেন বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ।
আগাথা ক্রিস্টি লিমিটেড’এর পক্ষ থেকে জানানো হয়, এর আগেও বিশ্বের বহুদেশে বহু ভাষায় এই লেখকের বিভিন্ন গল্পকে নিজের মত করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। যাকে বলা হয় ‘এডাপ্টেশন’।
এবার ভারতের পরিচালক বিশাল অনুমতি চাইলে তাকে ফিরিয়ে দেননি আগাথা ক্রিস্টি এস্টেটের নির্বাহী জেমস প্রিচার্ড।
ওদিকে বিশালের ক্যারিয়ারও বিশালই বটে। পরিচালনা এবং প্রযোজনার খাতায় আছে ১৫টি ছবি।
এডাপ্টেশনেও আছে মুন্সিয়ানা।
এর আগে ম্যাকবেথ অনুসরণে ‘মকবুল‘, অথেলো অনুসরণে ‘ওমকারা’, হ্যামলেট অনুসরণে ‘হায়দার’ বানিয়ে প্রশংসার ঝুলি করেছেন ভারী।
জনপ্রিয়তার পাশাপাশি হয়েছেন ব্যবসা সফলও।
এবার আগাথা ক্রিস্টির সিনেমার গল্পটিতেও বলিউডের টুইস্ট আনতে পারবেন বলে ্আত্মবিশ্বাসী এই পরিচালক।
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া লেখক আগাথার গল্প নিয়ে বিশাল কাজ করা শুরু করবেন অচীরেই।
এই গল্পটি গড়ে উঠেছে হিমালয়ে বেড়াতে যাওয়া একজোড়া দম্পতি নিয়ে। যারা না চাইতেও জড়িয়ে যান খুনের সঙ্গে।
বাকীটুকু দেখা যাবে রুপালি পর্দায়।
