২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছাড়লেন অভিনেতা অপূর্ব

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে নয় দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 02:52 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গত ৩ নভেম্বর থেকে চিকিৎসা নিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিনেতা হাসপাতাল ছেড়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের কর্তব্যরত ব্যবস্থাপক লুৎফর কবির সেতু।

এক ফেইসবুক স্ট্যাটাসে অপূর্ব বলেন, “আল্লাহর রহমতে অবশেষে আমি বাসায় ফিরছি। ভালোবাসা, সহযোগিতা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”

শারীরিক পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল অপূর্বকে; দেওয়া হয়েছিল প্লাজমা।

তিনি এখন শারীরিকভাবে সুস্থ; করোনাভাইরাসের উপসর্গও নেই। শুক্রবার তার দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনাভাইরাস থেকে পুরোপুরি সেরে উঠেছেন কিনা।

পুরনো খবর:

কোভিড-১৯: অভিনেতা অপূর্ব হাসপাতালে