২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোক ফেস্টের এবারের আসর স্থগিত

করোনাভাইরাস মহামারীর কারণে লোক সংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারনাশন্যাল ফোক ফেস্ট-২০২০’ স্থগিত ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 05:55 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালে নির্ধারিত সময়ে এ উৎসবের আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

২০১৫ সালের ১৪ নভেম্বর পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ উৎসব। প্রতি বছরের নভেম্বরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করে এসেছে সান ফাউন্ডেশন।

আয়োজনের অনুমতি পাওয়ার পরও করোনাভাইরাসের কারণে ঝুঁকি এড়াতে আয়োজন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে দেশের সব সিনেমা হল, মঞ্চনাটকের প্রদর্শনী ও চিত্রপ্রদর্শনী বন্ধ ছিল। অক্টোবর থেকে ধীরে ধীরে সব সংস্কৃতি কেন্দ্রগুলোর দরজা খুলতে শুরু করেছে।