‘সৌল’ সরাসরি মুক্তি পাচ্ছে স্ট্রিমিং মিডিয়াতে
পিক্সার’য়ের ছবি ‘সৌল’ হলে নয়, মুক্তি পাচ্ছে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে।
নভেম্বর মাসে পিক্সারের অ্যানিমেইটেড চলচ্চিত্র ‘সৌল’ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি মুক্তি পাচ্ছে ডিজনি প্লাসে।
বৃহস্থপতিবার ছবির প্রয়োজনা সংস্থা ওয়াল্ট ডিজনি কোম্পানি এক বিবৃতিতে এই তথ্য দেয়।
বিবৃতি থেকে রয়টার্স জানায়, যেখানে ডিজনি প্লাস দেখা যায় না সেখানকার সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে নির্ভর করবে পরিস্থিতির ওপর।
মহামারীর কারণে হলে দর্শকদের আনাগোনা কমে যাওয়াতে ডিজনি প্রাথমিকভাবে নতুন ছবি মুক্তির ব্যাপারে ভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে। এই প্রতিষ্ঠান ডিজনি প্লাসের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। ইতিমধ্যে এই বিনোদন সেবা গ্রহণের জন্য প্রায় ৬ কোটি দর্শক নিবন্ধিত রয়েছে।
সেপ্টেম্বরে ডিজনির অ্যাকশন ছবি ‘মুলান’ হলে মুক্তি না দিয়ে সরাসরি ডিজনি প্লাসে মুক্তি দেওয়া হয়। যা দেখার জন্য মাসিক ফি ছাড়াও গ্রাহকদের গুনতে হয়েছে বাড়তি ৩০ ডলার।
তবে ডিজনি জানায়, ‘সৌল’ দেখার জন্য বাড়তি অর্থ খরচ করতে হবে না। গ্রাহকরা মাসিক ফি’র বিনিময়েই এই অ্যানিমেইশন ছবি দেখার সুযোগ পাবেন।
ছবির কাহিনি আবর্তীত হয়েছে এক সংগীত শিক্ষককে নিয়ে যার আত্মা ঘটনা চক্রে শরীর থেকে আলাদা হয়ে যায়।
