২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন কাজল আগরওয়াল

মুম্বাইয়ের এক উদ্যোক্তাকে বিয়ে করছেন তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রের নায়িকা কাজল আগরওয়াল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 05:20 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

৩০ অক্টোবর মুম্বাইয়ে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হবে বলে কাজলের এক টুইটের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পাত্র গৌতম কিচলু একজন উদ্যোক্তা ও ইন্টেরিয়র ডিজাইনার। ইতোমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

কাজল টুইটে জানান, করোনাভাইরাস মহামারীর কারণে ছোট পরিসরে দুই পরিবারের কয়েকজন সদস্যদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

মুম্বাইয়ে জন্ম নেওয়া কাজল মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে পা ফেলেন। তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি।

‘মাগাধীরা’সহ বেশ কয়েকটি সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তেলেগুর পাশাপাশি তামিল ও হিন্দি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।