২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লব সাহার ‘পূজো বাড়ির গান’

দূর্গা পুজা উপলক্ষ্যে ‘পূজো বাড়ির গান’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 04:19 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

৬ অক্টোবর বিশ্বরঙ বনশ্রী শাখায় এক অনুষ্ঠানে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বরঙ।

মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি গানের কথাও লিখেছেন বিপ্লব সাহা, কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির প্রযোজনায় গানটির সুর ও সংগীত করেছেন উজ্জ্বল  সিনহা।

বিপ্লব সাহা জানান, পূজো বাড়ীর আনন্দ উলাস, আবেগ অনুভূতি, পরিবারের সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, স্রষ্টার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এ মিউজিক ভিডিওতে।

গত ২ অক্টোবর পূজো বাড়ির গানের প্রথম প্রমো প্রকাশ করা হয়েছে।