২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো আছেন `রোকজানা’র সাহেদ

আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে গায়ক শেখ সাহেদকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 07:58 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

কেবিনে প্রবেশ করা মাত্র সাহেদ নিজেই হেসে গ্লিটজ প্রতিবেদককে জানালেন তার বর্তমান অবস্থা।

গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রথমে ধারণা করা হলেও এটা স্ট্রোক নয় বলে জানিয়েছিলেন গায়ক সাহেদের বন্ধুস্থানীয় চিকিৎসক রুবাইয়াত রহমান। তিনি আরও জানান, “অতিরিক্ত বমি হওয়ার কারণে শরীর থেকে প্রয়োজনীয় লবণ ও পানি হারানোর ফলে তিনি দুর্বল হয়ে গেছেন”।

সেদিন রাতে তাকে প্রথম ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎকরা তার ইসিজি পরীক্ষায় সন্তুষ্ট না হওয়ায় পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়।

এরপর তাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার পর্যন্ত থাকার পর দুপুরে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

গায়ক সাহেদ এখন নরম খাবার খেতে পারছেন এবং কথাও বলতে পারছেন।

গ্লিটজ প্রতিবেদককে তিনি নিজেই জানালেন তার হঠাৎ করে অসুস্থতার কথা। এবং জানালেন এখন তিনি ভালো আছেন।

খুব প্রয়োজন না হলে তাকে বিশ্রামের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার এখন বিশ্রামের প্রয়োজন।

হাসপাতাল সুত্রে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। ‘ইলেক্ট্রোলাইট’ ভারসাম্যহীনতায় আক্রান্ত হয়েছেন সাহেদ।

সংগীতপ্রেমী - গায়ক সাহেদ অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তার সকল শুভাকাঙ্খী নিয়মিত তার খোঁজ নেওয়া শুরু করেন। তার পক্ষে নিয়মিত খবর সরবরাহ করছেন আরেক সংগীত-সংগঠক এরশাদুল হক টিংকু।

পুরনো খবর:

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গায়ক সাহেদ