২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব চলচ্চিত্রে তাসকিন রহমান

‘সোলমেট’ শিরোনামে একটি ওয়েব চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক তাসকিন রহমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2020, 01:27 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

এটি পরিচালনা করছেন তরুণ পরিচালক বাপ্পী খান; চলচ্চিত্রের গল্প ও মূল ভাবনাও তার। চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিন রহমানকে উদ্ধৃতি করে বলা হয়েছে, “গল্পটা বেশ ভালো লেগেছে আমার কাছে এবং আমার চরিত্রটাও এখানে বেশ চ্যালেঞ্জিং আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।”

শনিবার থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ছবির শুটিং শুরু হয়েছে।

ঢাকা, গাজীপুর ও সিলেটের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তাসকিন।