২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশীর্বাদ’ চলচ্চিত্রে অপুর বদলে মাহি, নায়ক রোশান

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর চিত্রনায়িকা অপু বিশ্বাসবে বাদ দিয়ে তার চরিত্রে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 09:15 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

কী কারণে চুক্তিবদ্ধ হওয়ার পরও অপু বিশ্বাসকে বাদ দিয়ে মাহিকে চূড়ান্ত করা হলো তা জানা যায়নি। তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

সহপ্রযোজক জেনিফার ফেরদৌস জানান, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিতব্য এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে মাহিকে তারা চূড়ান্ত করেছেন তারা। ইতোমধ্যে তার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।

সহপ্রযোজনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ছবির শুটিং শুরুর আশা করছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।