২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সংগীত দিবসে শিল্পকলা একাডেমির আয়োজন

অনলাইন ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলো শিল্পকলা একাডেমি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 08:25 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২১ জুন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজনে কন্ঠশিল্পী সালমা আকবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট নাট্যজন লিয়াকত আলী লাকী।

মূল বক্তব্য উপস্থাপন করেন সংগীত শিল্পী ও গবেষক ড. সাইম রানা। বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীত পরিচালক ড. রেজোয়ান আলী লাভলু, সরকারি সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান টুম্পা সমাদ্দার, উচ্চাঙ্গ সংগীত শিল্পী রিনাত ফৌজিয়া, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের সভাপতি ও সংগীতশিল্পী গাজী আব্দুল হাকিম।

এছাড়াও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মোঃ রফিকুল আলম, কন্ঠশিল্পী সাজেদ আকবর, আবিদা সুলতানা, ইয়াসমিন মুশতারী, শুভ্রদেব, ইয়াসমিন আলী, তানভীর আলম সজীব, ঝিলিক, হৈমন্তী রক্ষিত, ইউসুফ খান ও স্মরণ।

সবশেষে অনলাইনে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ‘আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা’ গানের সঙ্গে অনুষ্ঠানের সমাপ্তি হয়।