২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: উপস্থাপক ফেরদৌস বাপ্পী হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের উপস্থাপক ফেরদৌস বাপ্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 05:54 PM

Updated : 08 Apr 2022, 12:53 AM

কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর শনিবার রাত ৩টায় তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের (পিপিবি) সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার প্লাজমা লাগতে পারে, তবে জরুরি নয়। উনি ভাল আছেন। সবার কাছে দোয়া চাইছি।”

এর আগে ফেরদৌস বাপ্পীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। তার জন্য প্নাজমা চেয়ে ফেইসবুক পোস্টে সহযোগিতা চান সহকর্মীরা।

আনজাম মাসুদ জানান, ইতোমধ্যে চারজন প্লাজমা ডোনার পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন প্রয়োজন অনুযায়ী তাকে প্লাজমা থেরাপি দেওয়া হবে।

বাংলাদেশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ উপস্থাপনা করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন ফেরদৌস বাপ্পী; বর্তমানে একাধিক টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। 

টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বেও আছেন তিনি।