২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল ফার্স্টলুক, শরতে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’

প্রকাশ্যে এল নাট্যনির্মাতা অঞ্জন আইচের চলচ্চিত্র ‘আগামীকাল’-এর প্রথম ফার্স্টলুক; করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে শরতে ছবিটি বড়পর্দায় মুক্তি দেওয়া হবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 06:02 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবির গল্প ও চিত্রনাট্যও অঞ্জনের; বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইমন, সূচনা আজাদ, টুটুল চৌধুরীসহ আরো অনেকে।

ধারাবাহিকভাবে ছবির আরো কয়েকটি লুক প্রকাশ করা হবে জানান ছবির পরিচালক অঞ্জন।

অভিনেতা টুটুল গ্লিটজকে বলেন, “ভারত থেকে পোস্ট প্রোডাকশনের কাজ শেষে করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৫ জুনের দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। শরতেই মুক্তির পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে প্রচারণা শুরু করা হয়েছে।”

চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মম; তাকে ঘিরেই বাকি চরিত্রগুলো আবর্তিত হবে। তার প্রেমিকের ভূমিকায় দেখা যাবে ইমনকে; একটি খলচরিত্রে অভিনয় করেছেন টুটুল।

মুক্তির আগে ছবির চারটি গান প্রকাশ করা হয়ে অন্তর্জালে। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানের কথা লিখেছেন পরিচালক অঞ্জন আইচ।

প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ।