২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রজয়ন্তীর আড্ডায় আতাউর রহমান, অপি করিম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে অনলাইন আড্ডায় অংশ নিচ্ছেন নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, অভিনেত্রী অপি করিমসহ কয়েকজন শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 07:52 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র আয়োজনে শুক্রবার আলাদা তিনটি ফেইসবুক আড্ডায় অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিকাল ৪টায় আলাপনে অংশ নেবেন দেশের নন্দিত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সঞ্চালনা করবেন আমিনুর রহমান মুকুল।

রাত ৯টায় শিশুদের জন্য বিশেষ আয়োজনে পাপেট পরিবেশন করবেন কাজী নওশাবা আহমেদ ও তার দল ‘টুগেদার উই ক্যান’। সঞ্চালনা করবেন মুনিরুল ইসলাম।

রাত সাড়ে ১০টায় গান ও পাঠ অভিনয়ে অংশ নেবেন অভিনয়শিল্পী অপি করিম ও নন্দিত সংগীতশিল্পী ফারহিন খান জয়ীতা। এ আয়োজন সঞ্চালনা করবেন মোস্তাফিজ শাহীন।

করোনাভাইরাসের প্রকোপে ঘরবন্দি সময়ে মানুষের পাশে থাকতে গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন ফেসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে ক্ষ্যাপা। ইতোমধ্যে ৪৫টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানান, মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছ্বল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল সংগ্রহ করতেই এই আয়োজন।