হইচই’য়ে কাঠবিড়ালী সিনেমার 'ওয়ার্ল্ড প্রিমিয়ার'
হইচইয়ে “ওয়ার্ল্ড প্রিমিয়ার” হচ্ছে এ সময়ের আলোচিত সিনেমা ‘কাঠবিড়ালী’র।
ওয়ার্ল্ড প্রিমিয়ার বলার কারণ, ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম গুলোর মাঝে একমাত্র হইচই’য়েই কাঠবিড়ালী সিনেমাটি প্রথমবারের মতো বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
নিয়ামুল হাসান মুক্তা পরিচালিত এই সিনেমাটির শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর।
নিয়ামুল হাসান মুক্তার কাহিনী অনুযায়ী মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ ‘কাঠবিড়ালী’র চিত্রনাট্য লিখেছেন। এ বছরের জানুয়ারিতে সিনেমাটি বাংলাদেশের সিনেমা হল গুলোতে মুক্তি পায়। মুক্তির পরই দর্শক ও সমালোচকদের মাঝে আলোড়ন তৈরি করে এবং ব্যাপক প্রশংসিত হয় সিনেমাটি।
হইচই’এ আরও বাংলাদেশের সিনেমা যোগ করার প্রত্যয় নিয়ে হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর. খান জানান, “সিনেমাপ্রেমীদের কাছে বাংলাদেশের সিনেমাকে আরও সৃষ্টিশীল উপায়ে উপস্থাপন করার প্রয়াসকে উৎসাহ দেয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। হইচইকে আমরা এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করতে চাই যার মাধ্যমে বাংলা সিনেমা সারা বিশ্বের দর্শকদের কাছে সমাদৃত হতে পারে। এতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও উপকৃত হবে। বাংলাদেশের সিনেমা সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছানোর খুব স্বল্প সুযোগ পায়। হইচইয়ে “ওয়ার্ল্ড প্রিমিয়ার” এর মাধ্যমে বাংলাদেশী সিনেমা দর্শকদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।”
এ বিষয়ে কাঠবিড়ালী সিনেমার পরিচালক নিয়ামুল হাসান মুক্তা বলেন, “হইচইয়ে কাঠবিড়ালীর ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। এ আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এতে আমাদের ইন্ডাস্ট্রি উপকৃত হবে, পাশাপাশি আমাদের দেশের যে প্রতিভা আছে তা তাদের সৃষ্টিশীলতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম পাবে। এই সুযোগ তৈরি করে দেয়ার জন্য হইচইকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে হইচইয়ের সাথে আমাদের আরও ভাল কাজ করা হবে।”
কাঠবিড়ালীর কাহিনী আবর্তিত হয়েছে হাসুকে ঘিরে। গ্রামের সহজ সরল ছেলে হাসুর একমাত্র বন্ধু আনিস আর ভালবাসার মানুষ কাজল ছাড়া আর কেউ নেই। ঘটনাপ্রবাহে এই মানুষগুলোর জীবন একটি খুনের সাথে জড়িয়ে পড়ে। শুরুতে খুব সহজ মনে হলেও সময়ের সাথে যতো গল্পের গভীরে যাওয়া যায় ততোই জটিলতা বাড়তে থাকে। জীবন থেকে নিরুদ্দেশ হয় স্থিরতা, ঠিক যেন এক কাঠবিড়ালীর জীবন।
হইচইয়ে সাবস্ক্রাইব করার মাধ্যমে কাঠবিড়ালী সিনেমাটি দেখা যাবে – www.hoichoi.tv/movies/kathbirali-2020
প্রসঙ্গত, বাংলা ভাষার বাছাই করা চলচ্চিত্র, অরিজিনাল সিরিজ, গান ও মিউজিক ভিডিও সহ প্রায় ২০০০ ঘন্টারও বেশি ওয়াচ-টাইমের কন্টেন্ট নিয়ে হইচই বাংলাভাষীদের বিনোদনের জন্যে সেরা ডিজিটাল প্ল্যাটফর্ম। কন্টেন্টের সংখ্যার ধারাবাহিক বৃদ্ধিতে হইচই প্ল্যাটফর্মে প্রতিমাসে অন্তত দু’টি অরিজিনাল সিরিজ ও চলচ্চিত্র যুক্ত হয়। স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ স্টোরে গিয়ে সহজেই ডাউনলোড করা যাবে হইচই অ্যাপ। ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে হইচই- এর কন্টেন্ট দেখা যাবে www.hoichoi.tv - এই ওয়েবসাইটে গিয়ে। এছাড়া, ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি, অ্যাপল টিভি, ক্রোমকাস্ট ও রোকু প্রভৃতি ডিভাইসের মাধ্যমেও হইচই এর কন্টেন্ট দেখা যাবে।
