‘মিসেস সিরিয়াল কিলার’ জ্যাকুলিন ফার্নান্দেজ
‘গেন্দাফুল’ গানের তালে কোমর দুলিয়ে দর্শকদের প্রশংসা পাওয়ার পর এবার সিরিয়াল কিলারের ভূমিকায় আবির্ভূত হচ্ছেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ।
স্বামীকে বাঁচাতে গিয়ে তার সিরিয়াল কিলার হয়ে উঠার কাহিনি নিয়েই নির্মাণ করা হয়েছে নেটফ্লিক্স অরিজিনাল চলচ্চিত্র ‘মিসেস সিরিয়াল কিলার’। ফারাহ খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন শিরিশ কুন্ড।
ভারতজুড়ে চলমান লকডাউনের মধ্যেই ১ মে থেকে নেটফ্লিক্সে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনডিটিভি।
ইতোমধ্যে দর্শকদের মাঝে ট্রেইলারটি দারুণ সাড়া ফেলেছে।
তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী; এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মোহিত রায়নাকে।
