২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে অভিনয় করতে চাননি শাহরুখ

তাই বলে চারবার? হ্যাঁ, চারবার  ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 12:08 AM

Updated : 08 Apr 2022, 12:39 AM

পঁচিশ বছর আগে মুক্তি পায় এই ছবিটি। আর ভারতীয় ছবিতে প্রেমের ছবির নতুন ধারা যেন সৃষ্টি হয় এই ছবিটির মাধ্যমে। এতে শাহরুখ খান অভিনয় করেন প্রধান চরিত্র তথা রাজ মালহোত্রা চরিত্রে।

আদিত্য চোপরা যখন এই ছবিটির প্রস্তাব নিয়ে শাহরুখের কাছে পৌঁছান, তত দিনে শাহরুখ ‘বাজীগর’ আর ‘ডর’ সিনেমা দিয়ে পর্দার মন্দ মানুষ। সফলও বটে। শাহরুখও ভাবলেন, মন্দই সই তবে।

কিন্তু আদিত্য নাছোড়বান্দা। শাহরুখকেই তার চাই।

তবে হাতের পাঁচ হিসেবে সাইফ আলী খানকেও ভেবে রেখেছিলেন রাজের চরিত্রে। কিন্তু প্রথম পছন্দ বলেও  একটা ব্যাপার আছে। তাই বারবার- চারবার পৌঁছে গেলেন শাহরুখের দ্বারে।

তরুন শাহরুখও তণ বুঝতে পারছিলেন না কি করবেন।

অবশেষে তরী তীরে নিয়ে এলেন যশ চোপড়া। তিনি শাহরুখকে ডেকে বোঝালেন, যে অভিনেতা কাভি হা কাভি না সিনেমার মত আবেগময় চরিত্র এতো সাবলীলভাবে করতে পারে- তার জন্য রোমান্টিক ঘরানাই সবচেয়ে বেশি উপযুক্ত।

পাশাপাশি অন্য চরিত্রও চলুক।

শাহরুখ খান আর না করেননি।

হয়ে গেলেন ‘রাজ মালহোত্রা”। আর সেই সেইতিহাসের সাক্ষী এখন গোটা ভারতবর্ষ।

আজও প্রেমিক মানেই রাজ। আর বাধভাঙ্গা প্রেম মানে রাজ আর সিমরানের  ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি।

সিমরানের চরিত্রে কাজলও আজ পর্যন্ত সেরা প্রেমিকা সবার কাছে।