২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের লড়াইটা আলাদা, লড়তে হবে একাই: জেমস

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে পরাস্ত করা বাঙালি জাতিকে এবার ঘরে একা থেকে প্রাণঘাতী মহামারী নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:36 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

‘নগরবাউল’ ব্যান্ডে ফেইসবুক পেইজে তিনি লিখেন, “বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে, তার প্রমাণ আমরা ৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!”

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারের নির্দেশনায় ‘ঘরবন্দি’ অবস্থায় সময় কাটছে মানুষের।

সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও আরো কয়েকটি দিন ঘরে থাকার আহ্বান জানান এ ব্যান্ডতারকা।

তিনি নিজেও ঘরবন্দি অবস্থায় দিন কাটছে তার; ফটোগ্রাফি, গিটারের সঙ্গেই সময় কাটছে। চলতি মাসের শুরুতে ইউরোপে টানা কনসার্টের কথা থাকলেও করোনাভাইরাসের কারনে তা স্থগিত রয়েছে।