ঘরে থাকার আহ্বান চলচ্চিত্রশিল্পীদের
প্রাণসংহারী করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকার আহ্বান জানালেন চলচ্চিত্রশিল্পী আলমগীর, আমিন খান, মিশা সওদাগর, নিপুণ ও ইমন।
সম্প্রতি ‘করোনাভাইরাস মোকাবেলায় বাড়িতে অবস্থান করুন, নিরাপদ থাকুন’ শিরোনামে একটি সচেতনতামূলক ভিডিওচিত্রে অভিনয় করেছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মাঝে সাড়া ফেলেছে; তারকারা নিজেদের ঘর থেকেই এটির দৃশ্যধারণ করেছেন বলে জানিয়েছে ওয়ালটন।
এক বিবৃতিতে জানানো হয়, দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকারা নিজ উদ্যোগে বাড়িতে অবস্থান করে দেশের এই ক্রান্তিকালীন মুহূর্তে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন, ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
