২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে ২৭ মার্চ

নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে ২৭ মার্চ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 08:30 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুণ্ডু গ্লিটজকে বলেন, “২৭ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে; ইতোমধ্যে সেইভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছি।”

তবে করোনাভাইরাসের প্রকোপে দেশের পরিস্থিতি খারাপ হলে পরবর্তীতে মুক্তি পেছানো হতে পারে বলেও জানিয়ে রাখলেন তিনি।

সম্প্রতি করোনার প্রকোপের কারণে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের মুক্তি স্থগিত করেছে; ছবিটি ১৪ মার্চ মুক্তি দেওয়ার কথা ছিল।

আন্তর্জাতিক নারী দিবসে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের সেন্সর সনদ পায় ‘বিশ্বসুন্দরী’।

এর আগে গত বছরের ডিসেম্বরে ‘আবহসংগীত’ ছাড়াই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ায় ছবিটি প্রথম দফায় ছাড়পত্র পায়নি। পরবর্তীতে পুরো কাজ শেষ করে আবার জমা দেওয়ার পর ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, সিয়াম আহমেদ, আলমগীর. চম্পাসহ আরও অনেকে।