২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফিন শুভকে নিয়ে নতুন গুঞ্জন

শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর বায়োপিকে চিত্রনায়ক আরিফিন শুভর অভিনয়ের গুঞ্জনের মধ্যেই ছবিটির সেটে এ অভিনেতার ছবিকে ঘিরে আলোচনা চলছে এফডিসি পাড়ায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2020, 10:50 PM

Updated : 08 Apr 2022, 12:24 AM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের পাশে আরিফিন শুভর গলায় গাঁদা ফুলের মালাসহ একটি ছবি টানিয়ে রাখা হয়েছে জীপের সামনে।

সেটটি নিয়ে শুভ বলেন, ‘ একটি বিজ্ঞাপনের শু‌টিং‌য়ের জন্য সেট‌টি তৈ‌রি করা হ‌য়ে‌ছে। ত‌বে কি‌সের বিজ্ঞাপন তা এখনই জানা‌তে চা‌চ্ছি না।" বিজ্ঞাপনচিত্রটি কিসের, সে বিষয়ে কোনও কথা বলেননি তিনি।

এই সেটটি বিজ্ঞাপনের হলেও বঙ্গবন্ধুর বায়োপিক ঘিরে চলচ্চিত্রপাড়ায় আলোচনা চললেও এ অভিনেতা কিংবা পরিচালক কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছবিটিকে ঘিরে চলচ্চিত্রপাড়ায় আলোচনা চললেও এ অভিনেতা কিংবা পরিচালক কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেট নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ১৭ মার্চ মহরতের অংশ হিসেবে সেটটি বানানো হচ্ছে।

শ্যাম বেনেগাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পীদের নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেই আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, বঙ্গবন্ধুর মাতা সায়রা বানুর চরিত্রে দিলারা জামান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে জ্যোতিকা জ্যোতি, খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদের অভিনয়ের খবর এসেছে।

তবে পরিচালক শ্যাম বেনেগাল এখনও বিষয়টি নিশ্চিত করেননি; কে কোন চরিত্রে অভিনয় করছেন তা জানতে অপেক্ষায় থাকতে বললেন দর্শকদের।

১৭ মার্চ থে‌কে ছ‌বি‌টির দৃশ্যধরণ শুরুর কথা র‌য়েছে। ২০২১ সা‌লের মা‌র্চের ম‌ধ্যে ছ‌বিটি মু‌ক্তি দেওয়া হ‌বে ব‌লে জানা গে‌ছে।

এ ছবির বাজেট ধরা হ‌য়ে‌ছে ৩৫ কোটি টাকা। বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত।

ছবি‌তে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় থাক‌ছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।