২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালীপদ শীলের একক সংগীত সন্ধ্যার আয়োজন

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সোয়ান গ্রুপ যৌথভাবে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী কালীপদ শীল-এর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 12:26 PM

Updated : 08 Apr 2022, 05:13 PM

‘মেঠোসুরে মাটির ঘ্রাণ’ শিরোনামের এই সংগীত সন্ধ্যায় স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বিশিষ্ট লেখক ও কণ্ঠশিল্পী জনাব মাসুদ আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট জীবনানন্দ গবেষক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. খবীর উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মো. রিয়াজ আহম্মদ।

আলোচনা শেষে শিল্পী কালীপদ শীল তার একক সঙ্গীত পরিবেশন করেন। ‘দয়া করে এসো দয়াল’ গানটির মধ্যদিয়ে সংগীত পরিবেশন শুরু হয়। এছাড়াও শিল্পী ‘আমার পোষা পাখি গিয়াছে উড়ি’, ‘উজান গাঙ্গের নাইয়া’, ‘আমি রবনা রবনা গৃহে’, ‘মিলন হবে কত দিনে’, ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান’, ‘উজান দেশের মাঝি ভাই ধন’, ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’র মত লোকপ্রিয় গান পরিবেশন করেন।

শিল্পী কালীপদ শীল ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর ছিল বিশেষ আকর্ষণ। বিশেষ করে পল্লী সংগীতের সম্রাট আব্দুল আলীম-এর সুরের মুচ্ছনায় প্রভাবিত হয়ে সংগীত সাধনায় তিনি মনোনিবেশ করেন।

১৯৮৩ সালে তৎকালীন ঢাকা জাদুঘরে চাকরী জীবন শুরু করেন। তবে চাকরীর পাশাপাশি তিনি তালিম নেন ওস্তাদ সাধন চন্দ্র বর্মণ, ওস্তাদ মো. ফরিদ হক এবং ওস্তাদ আব্দুর রাজ্জাকের মত গুনী শিল্পীদের কাছে।

শিল্পী কালীপদ শীল বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও তাঁর দক্ষতার স্বাক্ষর রেখে চলছেন।

-

বিজ্ঞপ্তি