২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজন প্রাইমে আরিফিন শুভ’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইমে এলো আরিফিন শুভ অভিনীত যুক্তরাষ্ট্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হলি অ্যান্ড মলি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 09:39 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

এই সময়ে মানুষের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কমেডি ঘরানার এ চলচ্চিত্রে রানা নামে এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন শুভ। তার সহশিল্পী হিসেবে আছেন ভারতীয় বংশদ্ভূত আমেরিকান মডেল-অভিনয়শিল্পী মেরিনা ল্যাঙ, মহুয়া রয়ের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রের গল্পও লিখেছেন তিনি।

আরিফিন শুভ গ্লিটজকে বলেন, “কয়েকমাস আগে একটি ওয়ার্কশপে অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে অ্যামাজন প্রাইমের একটি স্লটের এই কাজটি করার অফার পাই। মাস তিনেক আগে শুটিং করে করি। ভিন্ন ভাষার ভিন্ন দেশের কাজের অভিজ্ঞতা অর্জনের জন্যই মূলত এই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম।”

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রের নির্মাতা-প্রযোজক অ্যাডাম মেহের; নির্মাণের পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

১৭ অক্টোবর অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি প্রকাশের পর দর্শকদের তরফ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সাইমন নিক থেকে লেখা হয়েছে, “লসএঞ্জেলসের সম্পর্কগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে; এককথায় দারুণ একটি কাজ।”

আসছে বছর ঈদে মুক্তি পাবে শুভ অভিনীত বিগ বাজেটের চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’।