হাসপাতালে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খাঁন
৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খাঁন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছেন | তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার |
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি খাওয়ার সময় তার ফুসফুসে খাবার প্রবেশ করে। ফলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়ে দেন চিকিৎসকরা।
উল্লেখ্য চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
‘শ্রাবণ মেঘের দিন‘, ‘ঘেটুপুত্র কমলা‘, ‘আগুনের পরশমনি‘সহ অসংখ্য সিনেমার চলচ্চিত্র ধারণ করেন তিনি।
মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদী পরিবিরে জন্ম গ্রগণ করেন। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ূন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেন।
