২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কণ্ঠ’ নিয়ে ঢাকায় আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

‘বেলাশেষে’, ‘হামি’, ‘পোস্ত’, ‘প্রাক্তন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে বাংলাদেশের দর্শকদের কাছে আলাদা পরিচিত পাওয়া কলকাতার দুই নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় আসছেন ঢাকায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 06:15 PM

Updated : 08 Apr 2022, 04:59 PM

সাফটা চুক্তির আওতায় ৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে তাদের যৌথ পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘কণ্ঠ’। ছবিটি আমদানি করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ চলচ্চিত্রে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

জয়া গ্লিটজকে জানান, বুধবার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় ঢাকায় আসবেন। বৃহস্পতিবার একটি বিশেষ প্রদর্শনী শেষে শুক্রবার ১০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

জয়া ছাড়াও এতে একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি, তার স্ত্রীর চরিত্রে রয়েছেন পাওলি দাম।

চলতি বছরের ১০ মে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পেয়েছিল।

সবশেষ চলতি বছরের অগাস্টে শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় ‘গোত্র’ চলচ্চিত্র মুক্তি পায়।