নভেম্বরে প্রেক্ষাগৃহে আসছে চার চলচ্চিত্র
নভেম্বরে মাসজুড়ে মুক্তি পাবে চার চলচ্চিত্র- ‘পদ্মার প্রেম’, ‘ইতি, তোমারই ঢাকা’, ‘ন ডরাই’ ও ‘ইন্দুবালা’।
মাসের প্রথমদিন মুক্তি পাচ্ছে হারুন-উজ-জামানের পরিচালনায় ‘পদ্মার প্রেম’; এতে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আইরিন ও সুমিত সেনগুপ্ত।
এর আগে ২০ সেপ্টেম্বর ‘পদ্মার ভালোবাসা’ নামে ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতায়।
১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নির্মিত অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর।
স্বল্পদৈর্ঘ্যগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।
অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভসহ একঝাঁক তারকা শিল্পী।
তিনি জানান, এই ডেটকে ধরে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তবে পারিপর্শ্বিক পরিস্থিতি বুঝে মুক্তির তারিখ পেছানোও হবে পারে।
ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, সুনেরাহসহ আরও অনেকে।
‘ন ডরাই’র সঙ্গে একই দিনে আরেক চলচ্চিত্র ‘ইন্দুবালা’র মুক্তির কথা জানিয়েছেন ছবিটির পরিচালক জয় সরকার।
এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।
অভিনেতা মাসুম আজিজের গল্পে চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জয় সরকার।
