২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবে বইছে ‘ঊনপঞ্চাশ বাতাস’?

ঈদে মুক্তি পাচ্ছে- এমন খবর প্রকাশিত হলেও মুক্তি পায়নি  মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। গ্লিটজকে জানালেন সম্ভাব্য মুক্তির দিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 04:22 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

আসছে- আসবে করেও বারবার পিছিয়ে যাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের এই ছবি।

গ্লিটজের সঙ্গে তরিৎ আলাপে ‘দাস কেবিন’য়ের এই পরিচালক। একটু হেসেই বললেন, “আমি তো এখন বলতেও ভয় পাচ্ছি। কারণ প্রতিবারই সম্ভাব্য তারিখে সিনেমাটা মুক্তি দিতে পারছি না, কোনও না কোনও কারণে। এই যেমন ইচ্ছা ছিল, বিজয় দিবস মানে ১৬ ডিসেম্বর মুক্তি দেওয়ার। তা হলো না। এখন মনে মনে ইচ্ছা আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি দেওয়ার।”

বড়দিন উপলক্ষ্যে ছবি মুক্তি দেওয়ার ট্রেন্ড চালু করবেন কিনা- এই প্রশ্নের উত্তরে উজ্জ্বল জানালেন ইতিবাচক সম্ভাবনার কথা। পাশাপাশি এটাও বলেন, “তা না হলে ফাল্গুনের প্রথম দিন ছাড়া আর কোনও উপায় নেই।”

অতএব, এই শীতে বা ফাল্গুনে হয়ত দেশে বয়ে যাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। আর পুরো বিষয়টা নির্ভর করছে অনেকখানি হল মালিকদের উপরেও, বলের জানান পরিচালক।

নাট্যকার, শিল্পনির্দেশক, গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক মাসুদ হাসান উজ্জ্বলে প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’য়ের শুটিং শেষ হয়েছে।  এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শারলিন ফারজানা এবং ইমতিয়াজ বর্ষণ। যদিও পরিচালক বলেছেন, “এই সিনেমায় গল্পটিই মূল চরিত্র।”