দুরন্ত টিভিতে পূজার বিশেষ অনুষ্ঠান
দূর্গা পূজার বিশেষ অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’ অনুষ্ঠান নিয়ে আসছে দুরন্ত টিভি। বিশেষ অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন অভিনেতা- লেখক এবং গবেষক জয়ন্ত চট্টোপাধ্যায়। এর পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ৫ অক্টোবর রাত ৯টা তিরিশ মিনিটে।
‘আলোয় ভরা ভুবন’য়ের এই পর্বটি হিন্দুধর্মের গল্প এবং উপস্থাপনা দিয়ে সাজানো হয়েছে। ধর্ম নিয়ে আলোচনার পাশাপাশি শিশুদের মাঝে মূল্যবোধ এবং সম্মান প্রদর্শনের বিষয়টি ছড়িয়ে দেওয়া এই বিশেষ পর্বটির উদ্দেশ্য বলে জানান অনুষ্ঠান কর্তৃপক্ষ।
