এলো নারীদের নিয়ে গান ‘আমি শিখা’
কালারস এফএম ১০১.৬ এর সহযোগিতায় ‘আমি শিখা’ শিরোনামে একটি গান নিয়ে এলো ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ।
উদ্যোমে উত্তরণে শতকোটি, বাংলাদেশ ২০২০ বর্ষের আনুষ্ঠানিক যাত্রার লক্ষ্যে সোমবার ঢাকার গেট্যে-ইন্সটিটিউট,বাংলাদেশ (জার্মান সাংস্কৃতিক কেন্দ্র) সন্ধ্যা ৬টায় গানটি উন্মোচন করা হয়।
গানটি লিখেছেন নীল মাহাবুব, সুর ও কম্পোজিশন করেছেন শরীফ সুমন ও রিজভী অদিত এবং গেয়েছেন তাসফিয়া সুই তাসফি, নাদিয়া আর মারাক ও রাজু সহজিয়া।
নারী মানে শুধুই মা, জননী, জায়া, বোন, স্ত্রী নয়, নারীরা যে গড়তে পারে, নারী স্বাধীনতায় কালো চিন্তার মুক্তি, পাখির ডানার মতো নিজেকে মেলে ধরে সামাজিক উন্নয়নে সমান অবদান রাখে তা গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
কালারস এফএম ১০১.৬ এর হেড অব অপারেশনস তাসনুভা আহমেদ বলেন, “নারীর প্রতি বিভিন্ন মাধ্যমে হওয়া বৈষম্য এবং নির্যাতনের কথা যেখানে তুলে ধরা হয় সাইবার দুনিয়ায় মূল ভিকটিমদের মাঝে ৭০% হচ্ছে নারী। আর এইসব বৈষম্য আর নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে কালারস এফএম ১০১.৬ প্রতিনিয়ত তার নিজস্ব অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা তৈরী করছে তা তুলে নিয়ে আসেন তার বক্তব্যর মাধ্যমে।”
আয়োজনটির সঞ্চালনে ছিলেন ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশের কো অর্ডিনেটর খুশী কবির। বিশেষ অতিথি হিসেবে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার নারী আন্দোলনের অগ্রগামী কর্মী কমলা ভাসিন।
