২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৯-এর রেজিস্ট্রেশন

শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর তৃতীয় আসর। বৃহস্পতিবার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2019, 10:57 AM

Updated : 10 Oct 2022, 09:23 PM

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এমনটাই জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান অমিকন

এন্টারটেইনমেন্ট। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধুমাত্র বিউটি কনটেস্টের মাঝে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেরও অংশীদার হবে। আমরা সুন্দরভাবে এই আয়োজনটি সম্পূর্ণ করতে চাই। তিনি আরও জানান, আগামী ৪ অক্টোবর এই প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় অবিবাহিত ১৭-২৭ বছর বয়সি প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। আর

প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী  হাসান এক্সপার্ট  প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, মিডিয়া কনসালট্যান্ট সৈকত সালাহউদ্দিন ও মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের তিন বিজয়ী। ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন দ্বিতীয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী ও আয়মান সাদিক। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিযোগিতাটির ওয়েবসাইটে। উল্লেখ্য, প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলেন জেসিয়া ইসলাম ও দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হন জান্নাতুল ফেরদৌস ঐশী।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে- www.missworldbangladesh.com ওয়েবসাইটটিতে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ জানান- বিচারকাজে তারা সব ধরনের প্রয়োজনীয় স্বচ্ছতা বজায় রাখবেন। যেন কোনও রকমের প্রশ্ন কারও মনে না আসে। উল্লেখ্য, প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন শুরু হলেও বিচারকদের আসনে কারা থাকবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।