ইফতেখারের নাম না পাওয়া চলচ্চিত্রে নুসরাত ফারিয়া
‘অগ্নি’র পরিচালক ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নাম নির্ধারণ না হওয়া এ চলচ্চিত্রে ফারিয়া চুক্তিবদ্ধ হন বলে গ্লিটজকে নিশ্চিত করেন ইফতেখার।
ফারিয়ার বিপরীতে নায়ক কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পরিচালক।
‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় পা রাখা ইফতেখার সবশেষ ‘বিজলী’ চলচ্চিত্রটি পরিচালনা করেন।
নুসরাত ফারিয়া বর্তমানে ‘ভয়’ নামে কলকাতার একটি থ্রিলারধর্মী চলচ্চিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ হাজরা। দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’ চলচ্চিত্রেরও শুটিং করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরী।
