ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করলেন শাহরুখ
গনেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ ভিডিও টুইট বার্তায় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান বলিউড তারকা শাহরুখ খান। ১৪ সেকেন্ডের এই বার্তায় তিনি নিজে ট্রাফিক আইন মেনে চলারও শপথ নিয়েছেন।
ভিডিও বার্তায় শাহরুখ বলেন, ”সবাইকে শুভেচ্ছা। ইন্সপেক্টর রাজেন্দ্র কানের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আসুন সবাই ট্রাফিক আইনের প্রয়োগ ও মেনে চলার অঙ্গীকার নেই।”
শাহরুখ খানের এই জনসচেতনতা মূলক ভিডিও টুইটটি প্রকাশ করেন মুম্বাই পুলিশ বিভাগে কর্মরত ইন্সপেক্টর রাজেন্দ্র কানে।
রাজেন্দ্র কানে ২০০২ সালে সালমান খানের “হিট অ্যান্ড রান” কেসের অন্যতম প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এছাড়াও পুলিশের বিভিন্ন ঘটনা এবং কেস সমাধান নিয়ে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণও করেছেন।
জনসচেতনতা বাড়াতে ইন্সপেক্টর কানে আবার উপস্থিত শাহরুখ খানকে সঙ্গে নিয়ে।
ভিডিও টুইটটি প্রচারের কিছু সময়ের মাঝেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে।
