২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে প্রবীর রায়ের দুই নাটক

এবার ঈদে ‘বেস্টফ্রেন্ড-২’ ও ‘রিলেশনশিপ’ নামে দুইটি নাটক পরিচালনা করেছেন ছোটপর্দার পরিচালক প্রবীর রায় চৌধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 08:02 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

পরিচালনার পাশাপাশি নাটক দুইটির গল্পও তার। প্রবীর জানান, তার আলোচিত নাটক ‘বেস্টফ্রেন্ড’র সিক্যুয়েল ‘বেস্টফেন্ড-২’। আর সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘রিলেশনশিপ’।

‘বেস্টফ্রেন্ড-২’ নাটকে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, মনোজ, নবী; ‘রিলেশনশিপ’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, আসিফ।

ঈদের দিন আর টিভিতে সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচার করা হবে ‘বেস্টফ্রেন্ড’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।

ঈদের পরদিন বাংলাভিশনে রাত ১১টা ৪০ মিনিটে প্রচার করা হবে ‘রিলেশনশিপ’ ও ঈদের ৩য় দিন সকাল ১১টায় সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।