ভূমিদস্যুদের বিরুদ্ধে মিছিলে অপর্ণা
সাদাত রাসেলের রচনা ও পরিচালনায় নির্মিত হলো ঈদের নাটক দুষ্টু কুটুম।
শিউলি নৃত্যশিল্পী। ঘরেই তার নাচের স্কুল। শিউলির বাবা চায় বাড়িটা একটা কালচারাল ইন্সটিটিউট হোক। এদিকে, কর্পোরেশনে ঘুষ দিয়ে কাগজে-কলমে মালিক বনে যায় ভূমি দস্যু। সুউচ্চ ভবন নির্মাণের যজ্ঞ শুরু হয়। প্রতিবাদের জন্য কাউকে সাথে পায় না শিউলি। কিন্তু ভবন নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়ে দুর্নীতিগ্রস্থ সংশ্লিষ্টরা। রড সিমেন্ট কম দেয়ায় ভবনের সিঁড়ি ভেঙে তার নিচে চাপা পড়ে থাকে তাদেরই একজন। মানবিকতার জায়গা থেকে স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করতে যায় শিউলিই। দূর্ণীতিবাজদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে এলাকাবাসী। শিউলির নেতৃত্বে শুরু হয় মিছিল। প্রতিবাদের মুখে নিজের ভূমি ফিরে পায় শিউলি।
তার সঙ্গে নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মুকিত জাকারিয়া, মনোজ প্রামাণিক, নিকুল কুমার,খান সুমন প্রমুখ। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।
