২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোবেচারা মোশাররফ করিম যেভাবে অপরাধজগতের ‘কিং’

ঘটনাক্রমে একজন গোবেচারা রাজনের ‘দ্য কিং’ হয়ে উঠার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘রাজন: দ্য কিং’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 01:54 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

এতে রাজনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন মুরসালিন শুভ।

ঢাকার অদূরে টঙ্গীতে নাটকটির শুটিং চলছে। শুটিংয়ের ফাঁকে নাটকটি নিয়ে মোশাররফ করিম সাংবাদিকদের সঙ্গে কথা বললেন।

“এমন গল্প নিয়ে টেলিভিশনে কাজ কম হয়েছে। এটি অপরাধ জগতের গল্প, নেগেটিভ জগতের গল্প এবং সেই অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসার গল্প।

“সোজা কথা হচ্ছে প্যাঁচের গল্প- মানুষ যে নাগপাশে জড়িয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে।”

তিনি ছাড়াও এতে অভিনয় করছেন শামীম হাসান সরকার, অর্ষা।

নির্মাতা জানান, ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।