২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকনাট্যদল সম্মাননা পাচ্ছেন সুজেয় শ্যাম

লোক নাট্যদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪দিন ব্যাপি নাট্যমেলা-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর মহিলা সমিতি মঞ্চ ও শিল্পকলা একাডেমিতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2019, 07:34 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

জনপ্রিয় এ নাট্যদলটির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক, সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার সুজেয় শ্যামকে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ কথা জানায়। এ উপলক্ষে ৬ জুলাই সন্ধ্যা ৬টায় বেইলী রোড মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্রমন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেক্রেটারী জেনারেল দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্ত্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় কামরুন নূর চৌধুরী নির্দেশিত রবীন্দ্র নাথ ঠাকুরের নাটক ‘বৈকুন্ঠের খাতা’ মঞ্চস্থ হবে।

৪দিন ব্যাপী এ নাট্যমেলায় লোকনাট্যদল প্রদর্শন করবে তাদের সমসাময়িক চলতি নাটকগুলোই। ১১ জুলাই পর্যন্ত এ উৎসবে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ‘সোনাই মাধব’, ‘কঞ্জুস’ ও ‘ঠিকানা’ নাটকগুলো।