২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তিকে পেয়ে আপ্লুত দেব

অভিনয়ের শুরু থেকেই কিংবদন্তি অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের স্বপ্ন ছিল চিত্রনায়ক ও সাংসদ দেবের; ১৩ বছর পর এসে পূরণ হলো তার স্বপ্ন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 06:46 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

কলকাতার পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘সাঁঝবাতি’ নামে একটি চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তারা। শুটিংয়ের একটি স্থিরচিত্র ইন্সটাগ্রামে শেয়ার করে নিজের ভালো লাগার কথা লিখেছেন দেব।

“উনার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে আমার ১৩ বছর সময় লাগল। আজকের দিনটি আমার কাছে যত না স্মরণীয় তার চেয়েও বেশি আবেগঘন। আপনি ভীষণ ভাল একজন মানুষ ও আপনি নিজেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান।”

ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সল্টলেক এলাকায় চলচ্চিত্রটির শুটিং চলছে।

এতে সৌমিত্র-দেব ছাড়াও অভিনয় করছেন পাওলি দাম, লিলি চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে অর্পিতার থাকার কথা থাকলেও তিনি সরে দাঁড়ালে তার জায়গায় নেওয়া হয় সোহিনী সেনগুপ্তকে।