জুলাইয়ে ঢাকায় ফারিয়ার ‘বিবাহ অভিযান’
অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’ ঢাকায় আসছে জুলাইয়ে।
এক টুইটে চলচ্চিত্রটির পরিচালক রিরসা দাশগুপ্ত জানান, সাফটা চুক্তির আওতায় ১২ কিংবা ১৯ জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। এর আগে ছবিটি ২১ জুন মুক্তি পেয়েছে কলকাতায়।
এতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষ। আর দুই বন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সোহিনী সরকার।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
এতে সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী আর গান লিখেছেন কবি শ্রীজাত।
ফারিয়া বর্তমানে দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরী। ৭ জুলাই অব্দি শুটিং করে ‘বিবাহ অভিযান’র প্রচারে অংশ নেবেন বলে জানান তিনি।
