২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি আবুল হোসেনকে নিয়ে ‘প্রথম আধুনিক’

কবি আবুল হোসেনের জীবন ও তার সৃষ্টিকর্ম নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘প্রথম আধুনিক’। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 09:46 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

২৯ জুন কবির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রামাণ্যচিত্রটি নির্মাণের তথ্য জানালেন নির্মাতা শ্যামল চন্দ্র নাথ।

তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছি। ২৭ মিনিট দীর্ঘ এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে তার কবিতা, কবিতায় মিতবাক এবং তার সাহিত্য জীবনের নানা কথা। এছাড়া তার শৈশব ও কৈশোরের খুলনা, কুষ্টিয়া এবং কৃষ্ণনগরের কথা। যৌবনের কলকাতা ও পরবর্তীতে ঢাকার জীবনের কথা।” 

অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রাবন্ধিক আহমদ রফিক ও কবি মোহাস্মদ নূরুল হুদাসহ বেশ কয়েকজনের কবি-সাহিত্যিকের আবুল হোসেন ও তার লেখা নিয়ে মূল্যায়ন উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সাবেরা জারিন। নির্মাতা জানান, কবির আগামী জন্মদিনে (১৫ অগাস্ট) এটি ঢাকার জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে।