কবিতা থেকে নাটক ‘সমুদ্রমানব’
রুদ্র হকের রচনা ও চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’।
ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘সমুদ্রমানব’। নাটকটির দুই কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও প্রভা। কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি চিত্রায়িত হয় নাটকটি। আসছে ঈদে দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি।
সমুদ্র সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকেই রোজ দিনের আলোয় ঘুরে বেড়াতে দেখা যায়। নিজেকে দাবি করে সে সমুদ্রমানব। সৈকতে আলোড়ন পড়ে যায়, তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এই সমুদ্রমানব?
