২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হওয়ার ভিন্ন উপায় খুঁজছেন সালমান খান?

বিয়ে করছেন কবে- সালমান খানকে এই প্রশ্ন করতে করতে এখন হতাশ সবাই; এখন বিয়ে না করেই এই বলিউড তারকার বাবা হওয়ার পরিকল্পনার খবর ফাঁস হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2019, 12:13 AM

Updated : 08 Apr 2022, 04:10 PM

সালমান খানের সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার পরিকল্পনার এই ‘এক্সক্লুসিভ’ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

৫৩টি বসন্ত পেরিয়ে গেলেও এখনও মালাবদল করেননি সালমান; যদিও তিন দশকের চলচ্চিত্র জীবনে অনেক নারীর সঙ্গেই জড়িয়েছে তার নাম।

বিয়ে না করলেও শিশুরা যে সালমানের খুব প্রিয়, সেটা বলিউডের সবাই জানেন। বিশেষ করে ভাই আর বোনের ছেলে-মেয়েদের তার আদরের কথা বলেন তারা।

সালমান এর আগে বলেছিলেন, তিনি যদি কখনও বিয়ে করেন, তা করবেন শুধু সন্তান নেওয়ার জন্যই।

সালমানের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, এখনও বিয়ের জন্য ‘প্রস্তুত নন’ এই অভিনেতা, তাই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তিনি।

অর্থাৎ কৃত্রিমভাবে কোনো নারীর জরায়ুতে সালমানের শুক্রাণু স্থাপন হবে, তার গর্ভেই বেড়ে উঠবে সালমানের শিশুটি; জন্মের পর তার বাবা হবেন সালমান।

সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ায় বলিউডে সালমানই প্রথম নন। এরআগে এভাবে সন্তান নিয়ে আমির খান, শাহরুখ খান, করন জোহরের মতো তারকারাও।

বলিউডের নামি গীতিকার সেলিম খানের ছেলে সালমান ‘প্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে বলিউডে পা রেখেই বাজিমাত করেন। ‘চকলেট বয়’র সেই ইমেজ ভেঙে এখন ‘মাচো হিরো’ হিসেবেই তার খ্যাতি।

আগামী ৫ জুন এই অভিনেতার বড় বাজেটের চলচ্চিত্র ‘ভারত’ মুক্তি পাচ্ছে, যাতে তার নায়িকা হিসেবে রয়েছেন পুরনো প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এই বছরের শেষের ‘দাবাং ৩’ নিয়ে ভক্তদের সামনে আসছেন তিনি।