২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফলাফল নিয়ে ভুল তথ্য দিয়েছেন পূজা

উঠতি অভিনেত্রী পূজা চেরি রায় এবার মাধ্যমিক পরীক্ষায় ৪.৩৩ পাওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমকে জানালেও আসলে তিনি ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্রতি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 12:47 AM

Updated : 08 Apr 2022, 04:09 PM

রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রের এ নায়িকা। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে।

রেজাল্ট পাওয়ার পর সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ৪.৩৩ পেয়ে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছেন তিনি। অন্যান্য গণমাধ্যমকেও একই তথ্য দেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, “রেজাল্টের আগে বেশ ভয়ে ছিলাম। শুটিংয়ের পরও পরীক্ষা দিতে পেরেছি; তাই এই ফলেই আমি খুশি। পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।”

কিন্তু ‌সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে তার রেজাল্ট নি‌য়ে আলোচনা তৈরি হয়। অনেকে অভিযোগ করেন, এ অভিনেত্রী ভুল তথ্য দি‌য়ে‌ছেন গণমাধ্যম‌কে। তি‌নি ৪.৩৩ নয়, ৩.৩৩ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছেন।

বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফো‌রের তরফ থেকে সোমবার রা‌তে রেজাল্ট পাওয়ার নিয়ম মে‌নে তার রোল নম্বর, বোর্ড ও পরীক্ষার সাল লি‌খে ১৬২২২ নাম্বা‌রে বার্তা পাঠা‌লে ফির‌তি বার্তায় জানা যায়, পূজা রায় চে‌রি ৩.৩৩ পে‌য়েছেন।

‌বিষয়‌টি নি‌য়ে পূজার প্রতিক্রিয়া জান‌তে একা‌ধিকার ফোন করা হ‌লেও তার কোনও সাড়া পাওয়া যায়‌নি।

পুরনো খবর:

মাধ্যমিকে উত্তীর্ণ পূজা ও দীঘি