ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসবে টানা দ্বিতীয়বারের মতো দেশকে প্রতিনিধিত্ব করে ফিরলেন নৃত্যশিল্পী পূজা ও তার দল তুরঙ্গমীর শিল্পীরা।
গ্লিটজ প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 May 2019, 07:34 PM
Updated :
10 Oct 2022, 09:07 PM
প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শুরু থেকেই নাচেও যুক্ত ছিলেন পূজা। নাচের মুদ্রায় নিজেকে জড়িয়ে ফেলা এ তরুণীর নেশা ও পেশা একাকার হয়ে গেলো ২০১৩ সাল থেকে। নাচের দল তুরঙ্গমী নিয়ে দেশে ও দেশের বাইরে নিয়মিতই পারফর্ম করে আসছেন তিনি। নাচকে দেশে ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে করছেন নানা ধরণের নীরিক্ষা। নাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বহু দেশে। সম্প্রতি ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসবে দেশকে টানা দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করে এলেন পূজা ও তার দল।
রোববার গ্লিটজকে পূজা বললেন, “২০১৩ সাল থেকেই প্রতিবেশি ভারত, থাইল্যান্ড, চীন, জার্মানিসহ বহুদেশে দেশকে প্রতিনিধিত্ব করে আসছি বিশ্ব আসরে। এবার দ্বিতীয়বারের মতো ফিলিপাইনের এ বড় উৎসবে হাজির হওয়া গেলো। ফিলিপাইনে আমাদের নাচের দর্শক তৈরি হচ্ছে।আমাদের সাজ পোশাক এগুলোও ওরা খুব পছন্দ করে। সেগুলোও জনপ্রিয় হচ্ছে। সাংস্কৃতিক আদান-প্রদানের একটা জায়গা তৈরি হচ্ছে এটাও আমাদের জন্য একটা বড় বিষয়। আমাদের লক্ষ্য দেশের নাচকে জনপ্রিয় করা, যেগুলো একতম আমাদেরই নাচ সেগুলোকে উপস্থাপন করা। সেটা করতে পারছি বলে ভালো লাগছে।”
ড্যান্স এক্সচেঞ্জঃ ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯-এ পূজার নেতৃত্বে ছিলেন তুরঙ্গমীর সদস্য সুস্মিতা লোপা ও লোপা অধিকারী। ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তুরঙ্গমী’র এ সফরে বেশকিছু নৃত্যপরিবেশনা ছাড়াও ছিলো আন্তর্জাতিক এক কর্মশালায় বাংলাদেশের ধামাইল নাচের উপর পূজার প্রশিক্ষক হিসেবে যোগ দেয়া। বিভিন্ন দেশের ১২শ’ প্রশিক্ষক অংশ নিয়েছিলেন এ কর্মশালায়। তুরঙ্গমীর এই সফরে পৃষ্ঠপোষকতা করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও এসএমসি’র ব্র্যান্ড জয়া।
উৎসবের স্মৃতিচারণ করে পূজা বলেন, “প্রথমদিন পারফর্ম করার পরদিন রাতে যখন ডিনারে একটা রেস্টুরেন্টে বসি তখন হোটেলে যিনি খাবার পরিবেশন করছিলেন, তিনি বলছিলেন, আমাদের পারফর্মেন্স দেখে তার ভালো লেগেছে। এটা আমাদের আন্দোলিত করেছিলো। বিস্মিত করেছিলো, যখন শুনলাম তিনিও ড্যান্স করেন। আসলে ফিলিপাইনে নাচ তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনারই একটা অংশ। তারা দীর্ঘদিনের প্রস্তুতির পর নাচে নিজেদের একটা অবস্থান তৈরি হওয়ার পর আন্তর্জাতিক এ উৎসব আয়োজন করেছে। আমাদেরও অনেককিছু শেখার আছে তাদের কাছ থেকে।”
বাংলাদেশ ছাড়াও উতসবে অংশগ্রহণ করেছে বেলিজয়াম, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও স্বাগতিক ফিলিপাইন। ফিলিপাইনের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের তত্ত্বাবধানের উতসবের আয়োজন করেছে ফিলিপাইনের ন্যাশনাল কমিশন ফর কালচার এন্ড দ্য আর্টস। সহ আয়োজক হিসেবে ছিলেন ইউনেস্কো, আই টি আই এবং কেপিজ প্রভিন্স সরকার। উৎসব পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফিলিপাইনের নৃত্য বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান ড.শার্লী হালিলি ক্রুজ।
ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসবে টানা দ্বিতীয়বারের মতো দেশকে প্রতিনিধিত্ব করে ফিরলেন নৃত্যশিল্পী পূজা ও তার দল তুরঙ্গমীর শিল্পীরা।
গ্লিটজ প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৩৪, ৫ মে ২০১৯ | আপডেট: ২১:০৭, ১০ অক্টোবর ২০২২