২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে মঞ্চস্থ হবে ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’

সুইডেনের মঞ্চে প্রদর্শিত হবে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

সুইডিশ নাট্যদল সন্দ্রেবলস অপেরার আমন্ত্রণে ঢাকার থিয়েটার আর্ট ইউনিটের ১৯ জনের একটি দল সোমবার সুইডেন যাচ্ছে।

সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের আওতায় আগামী ১০ ও ১১ মে স্টকহোমের ফ্রিয়া টিটার্নে থিয়েটার আর্ট ইউনিট প্রদর্শন করবে নাটকটি। 

নাটকটি মূলত পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর উপাখ্যান। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেওয়া সুইডেনের এক সূচশিল্পী। অন্যদিকে শাপলা বাংলাদেশের এক গার্মেন্টসের শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্প কথন। 

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবীর সায়েম ও সহযোগী হিসেবে আছেন রানা সিকদার। সংগীত পরিকল্পনা করেছেন সেলিম মাহবুব। কোরিওগ্রাফি করেছেন সঙ্গীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দকী এবং আলোক পরিকল্পনায় আছেন নাসিরুল হক। 

অভিনয় করছেন সুজন রেজাউল, সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ। 

নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব। গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন।

নাট্য প্রদর্শনী ছাড়াও থিয়েটার আর্ট ইউনিট স্টকহোমে সেমিনার ও  কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।