২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীত শিল্পী খুরশীদ আলম সড়ক দুর্ঘটনায় আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী খুরশীদ আলম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 04:55 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

শুক্রবার গভীর রাতে শহরতলীর ঝোপগাড়ীতে একটি ট্রাক তার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। 

আহত অবস্থায় খুরশীদ আলমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশীদ আলম মুখে আঘাত পেয়েছেন। তবে গুরুত্বর নয়। 

শিল্পীর ছোটভাই মুরশীদ আলম জানান, বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খুরশীদ আলম। তিনি নওদাপাড়া এলাকায় একটি হোটেলে উঠেছিলেন।

“শহরে তার বেশ কিছু ভক্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর শুক্রবার গভীর রাতে হোটেলে রেখে আসার জন্য যাচ্ছিল। ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।।”

জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়ায় যান এ শিল্পী।