২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্পর্দৈঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী ‘প্রজন্ম ওয়েভ আউটরিচ ফিল্মি কথা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 06:30 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘এমসিজে ফিল্ম ক্লাব’র সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকেল ৪টা থেকে সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগীব রহমান গ্লিটজকে জানান, এদিন ৪ নির্মাতার ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। প্রদর্শনী শেষে নির্মাতারা দর্শকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এতে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘চোরাবালি’, অনিমেষ আইচ পরিচালিত ‘মা কলিং’, তানভির আহসান পরিচালিত ‘ঘরের ভেতর ঘর’ ও বাশার জর্জ পরিচালিত ‘ফেরা’।

অনুষ্ঠানটির অর্থায়নে আছে ইউএস এম্বাসি ও এক্সপ্রেশন্স লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক কাবেরী গায়েন, চলচ্চিত্র ও গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ফাহমিদুল হক, নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদারসহ আরও অনেকে।