২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে সুমনা-সুমনের ‘রাত নিঝুম’

ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে কলকাতার সংগীত শিল্পী সুমনা সামন্ত মুখার্জি ও বাংলাদেশের কণ্ঠশিল্পী সুমন শরীফের দ্বৈত গান ‘রাত নিঝুম।’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2019, 05:09 PM

Updated : 08 Apr 2022, 03:49 PM

কাজী তিতাসের সুর ও মীর মাসুমের সঙ্গীতায়োজনে গানটির কথা লিখেছেন সঞ্জয় মুখার্জি। ভিডিও প্রোডাকশনে আছে কলকাতার রাজদীপ দাস।

সুমনা বলেন, “বেশ রোমান্টিক একটি সুর ও সঙ্গীতের মিশ্রণে ভালো একটি গান শ্রোতাবন্ধুরা উপহার পাবেন ও গানটিকে সুন্দরভাবে গ্রহণ করবেন বলেই আমার ধারণা।”

কাজী তিতাস বলেন, “বেশ কিছু সিরিয়াস গানের পর একটা রোমান্টিক গান করার ইচ্ছে থেকেই এই গানটির সৃষ্টি। আর নতুন গানের বন্ধু সুমনার সাথে এটা প্রথম কাজ ও সুমন আমার একজন কাছের মানুষ। দুজনকে নিয়ে চিন্তা করেই ডুয়েট গানের কাজটা করলাম।”

লন্ডনের ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি প্রডাকশনের ব্যানারে লিরিক্যাল ভিডিওটি প্রকাশ করা হবে।