বিজ্ঞাপনচিত্রে অরুণা বিশ্বাস
একটি বহুজাতিক কোম্পানীর ডিটারজেন্টের বিজ্ঞাপনচিত্রে শুটিং করলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আকাশ আমিন। একে অরুণা বিশ্বাসের সঙ্গে মডেল হিসেবে আছেন অরিন, অঞ্জলি ও জিদান।
অরুণা বিশ্বাস বলেন, “বিজ্ঞাপনের কনসেপ্টটি ভালো লেগেছে। আশা রাখি, গতানুগতিক বাইরের বিজ্ঞাপনটি দর্শকরা পছন্দ করবে।”
আকাশ আমিন বলেন, “বিজ্ঞাপনটির শুটিংয়ে আমরা অরুণা বিশ্বাস ম্যামের অনেক সাপোর্ট পেয়েছি। সবার সহযোগিতায় ভালো একটি কাজ হয়েছে।”
নির্মাতা জানান, সদ্য শুটিং শেষ হওয়া বিজ্ঞাপনচিত্রটি আগামী মাসেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
